জন্মদিনে খালেদা জিয়ার স্মরণে বিএনপির কর্মসূচি ঘোষণা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় কিংবা মসজিদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় প্রধান দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকার দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন