যশোরে শীর্ষ সন্ত্রাসী দাতাল বাবুসহ গ্রেপ্তার ২।
চাঁদাবাজিসহ একাধিক মামলায় অভিযুক্ত সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু (৪৬) এবং তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে যশোর পুলিশ। বুধবার গভীর রাতে শহরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। রাত ১টার দিকে তল্লাশির সময় দুজন পুলিশের হাতে ধরা পড়েন।
দাতাল বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তার সহযোগী রতনের বাড়ি শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায়। তিনি মোরশেদ ইমাম বকুলের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, দাতাল বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে চাঁদাবাজির মামলাও আছে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে আতঙ্কের কারণ হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেপ্তারের পর দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বাসস
মতামত দিন