তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ২০ কর্মকর্তা।
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন পদায়ন অনুযায়ী, কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। কুষ্টিয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলাম।
অন্যদিকে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মতামত দিন