আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলক দায়ী: ইরানের প্রেসিডেন্ট।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর দাবি, আঞ্চলিক সংঘাতে ইরান কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি।

বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপে ইরানের অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাই ইরানের নীতির অংশ।

ইরানি প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতৃত্ব হত্যাকাণ্ড, বেসামরিক মানুষের প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংসের মাধ্যমে পরিস্থিতি আরও অস্থিতিশীল করেছে।

অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে দ্রুত জলপথটি খুলে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

বাব এল-মানদেব প্রণালীতে উত্তেজনা নিয়ন্ত্রণে ইরানকে প্রভাব কাজে লাগানোর আহ্বানও জানান তাকাইচি। দুই নেতা ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

চলমান সংঘাতের মধ্যে হরমুজ ও বাব এল-মানদেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

মতামত দিন