অর্থনীতি
ছবি: সংগৃহীত

ব্যাটারি রিকশা-ই-বাইক টেনে নিচ্ছে বিদ্যুতের বড় অংশ: জ্বালানিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

রাত ১২টার পরও দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, রাতে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

এসব যানবাহনের একটি উল্লেখযোগ্য অংশ অবৈধ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অবৈধ সংযোগ বন্ধে সরকার অভিযান পরিচালনা করছে বলে জানান মন্ত্রী। তাঁর মতে, রাতের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার পেছনে অবৈধভাবে পরিচালিত চার্জিং ব্যবস্থাও একটি কারণ।

বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে সিপিডির আয়োজিত জ্বালানি সংকটবিষয়ক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে গ্যাস সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, দুর্ঘটনার পর পাশের এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

মতামত দিন