আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম।
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন দেখা গেছে। তবে দিনের শুরুতে দাম বেড়ে ৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল।
মঙ্গলবার রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৩৭৬ দশমিক ৩১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে তা ৪ হাজার ৪৩৪ দশমিক ৮৪ ডলারে উঠেছিল। তবে ফিউচার মার্কেটে দাম প্রায় ০.৫ শতাংশ বেড়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে বিনিয়োগকারীদের ধারণা আরও স্পষ্ট হবে।
সাম্প্রতিক দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর সেপ্টেম্বরের সুদহার নিয়ে বাজারের প্রত্যাশায় পরিবর্তন এসেছে। ফলে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
তবে সুদহার বাড়ার সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে তেলের ঊর্ধ্বমুখী দামও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

মতামত দিন