আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে তিন দিনের ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (২৮ আগস্ট) দেশটির কর্মীরা বেতনসহ এই ছুটি ভোগ করবেন।

আমিরাত সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফেডারেল সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও ছুটিটি প্রযোজ্য হবে।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে অনেক কর্মী টানা তিন দিন অবকাশ কাটানোর সুযোগ পাবেন। শুক্রবারের সরকারি ছুটির পর শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে ৩১ আগস্ট, সোমবার থেকে অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনগুলোর একটি ঈদে মিলাদুন্নবী। হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

এ উপলক্ষে বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা, দোয়া ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।

মতামত দিন