অপরাধ
ছবি: সংগৃহীত

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নেত্রকোণায় ১৩ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আত্মগোপনে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১৪।

পরে নেত্রকোণা মডেল থানায় তাকে সোপর্দ করা হয়।

গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের জঙ্গলে মেয়েটিকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই মেয়েটির বাবা রিপনসহ অজ্ঞাত আরও আটজনের বিরুদ্ধে মামলা করেন।

তবে মামলার আগে স্থানীয় বাজারে বসা সালিসে রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সালিসের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপরই আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার হন রিপন।

মতামত দিন