আবহাওয়া
ছবি: সংগৃহীত

চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এসব অঞ্চলে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন