বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের উল্লম্ফন, সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম।
নিজেস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) লেনদেনে মূল্যবান ধাতুটি প্রায় সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আশাবাদ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৭১ দশমিক ৩৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ০.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩০ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বেড়েছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন