ডিএমপিতে সাত সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব বদল।
রাজধানীর আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে ডিএমপি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে এ বদলির তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগে কর্মরত মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-পল্লবী জোন থেকে তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং প্রকিউরমেন্ট বিভাগ থেকে শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে বদলি করা হয়েছে।
এছাড়া চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১ ইউনিটে, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্ট বিভাগে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) শাখায় পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
মতামত দিন