জাতীয়
ছবি: সংগৃহীত

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল প্রকাশ ইসির।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান, তারা ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন তফসিল অনুযায়ী প্রশাসনিক, কারিগরি ও আইনশৃঙ্খলাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায়।

মতামত দিন