ডেভিড ইমনসহ পাঁচজন ১০ দিনের রিমান্ডে।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফটিকছড়ি থানার অস্ত্র মামলা ও জামাল হত্যা মামলায় পাঁচ দিন করে এই রিমান্ড মঞ্জুর করেন।
গত জানুয়ারিতে ফটিকছড়ির শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে জামায়াতকর্মী মুহাম্মদ জামাল নিহত হন। ওই হত্যা মামলায় আরেক আসামির জবানবন্দিতে ডেভিড ইমনের নাম ওঠার পর তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চাঁদাবাজির অভিযোগটিও গুরুতর। হাটহাজারীর এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে। মামলা হওয়ার পর আরও ৫০ লাখ টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ।
যশোর থেকে গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
মতামত দিন