অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত ডিসি নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুরে ১৩৫ জন। এরপর উত্তরায় ৫৩, গুলশানে ৫১, ওয়ারী ও তেজগাঁওয়ে ৪৮ জন করে, রমনায় ৩৩, মতিঝিলে ৩৪, লালবাগে ২১ এবং গোয়েন্দা বিভাগ আটজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে উদ্ধার হয়েছে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, সাড়ে তিন হাজারের বেশি পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল এবং সাড়ে চারশো গ্রামের বেশি স্বর্ণালংকার। এ ছাড়া একটি মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও বাস জব্দ করা হয়েছে। একই সময় একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন