আবহাওয়া
ছবি: সংগৃহীত

সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে, কোথাও ভারি বর্ষণের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

আজ শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানান, মধ্যপ্রদেশে থাকা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে রাজস্থানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এই বৃষ্টির প্রবণতা চলমান থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে। আজ ঢাকায় বাতাসের আর্দ্রতা সকালে ছিল ৮৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্ত হবে।

মতামত দিন