আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৩২।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার কোয়েটার কাছে সোরাঙ্গে এলাকার এই খনিতে ঘটনাটি ঘটে।

ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোর পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে শনাক্ত হয়েছে, উদ্ধারকাজ চলছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ৩৬ জন কাজ করছিলেন বলে জানিয়েছেন প্রধান খনি পরিদর্শক।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের আরও দুটি কয়লাখনি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খনি উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থার সদস্যরা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এতক্ষণ পরেও জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।

মতামত দিন