আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী দুই দিনও বৃষ্টি অব্যাহত থাকবে, কোথাও অতিভারি বর্ষণের শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী দুই দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনার অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, ছত্তিশগড়ে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমমুখী হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।

শুক্রবারও একই চিত্র বহাল থাকবে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মতামত দিন