রাজনীতি
ছবি: সংগৃহীত

নতুন দায়িত্বে আসছেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি নতুনভাবে সাজিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে নতুন কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং চারজন সংসদ সদস্য — কিশোরগঞ্জ-৪ থেকে মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ থেকে মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ থেকে জয়নুল আবদিন ফারুক। এ ছাড়া অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবরা পদাধিকারবলে সদস্য হবেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটি ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, অধীনস্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব পালন করবে। সরকার আশা করছে, এই পুনর্গঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকর হবে।

মতামত দিন