আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত সীমান্তঘেঁষা নেপালের দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারিসহ আশপাশের জেলায় কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত রোববার সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ স্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ দেখা দেয়। পুলিশ পরিস্থিতি সামলাতে গুলি চালালে দুজন নিহত হন। পরে কারফিউ চলাকালেও পাশের সিরাহা জেলায় বিক্ষোভে আরও একজনের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী শাহ সরকার, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও গণমাধ্যম সবাইকে ধৈর্য ও সংযম বজায় রেখে শান্তি রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছেন।

নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু। তবে দেশের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠী বাস করেন, যা এই অঞ্চলকে সাম্প্রদায়িক উত্তেজনার জন্য বিশেষভাবে সংবেদনশীল করে তুলেছে।

মতামত দিন