সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সাতটি উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
নৌযান ও মৎস্যজীবীদের এই সময়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন