জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

দুই দিন পর পদ্মা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ বাবা-ছেলের মরদেহ। বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলায় ভাসমান অবস্থায় মাঝি মো. আফছার আলীর মরদেহ পাওয়া যায়।

পরে দুপুরে শ্যামপুর এলাকায় পদ্মা থেকে তার ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। দুটি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে ঝাউগাছ বোঝাই নৌকায় আট যাত্রী নিয়ে চর মাজারদিয়া থেকে লালন শাহ মুক্তমঞ্চের দিকে যাওয়ার পথে মাঝ নদীতে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন মাঝি ও তার ছেলে।

মতামত দিন