ডিএমপির তিন থানায় নতুন ওসি, ছয় পরিদর্শকের বদলি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত আদেশে এই রদবদলের কথা জানানো হয়।
নতুন নিয়োগে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক ইয়াসিন মিয়া রমনা থানার ওসি হয়েছেন। ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ থেকে মো. আজহারুল ইসলাম কামরাঙ্গীরচর এবং একই বিভাগ থেকে মো. নজরুল ইসলাম শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বদলির তালিকায় রমনার সাবেক ওসি রাহাৎ খান গেছেন সিটি ইন্টেলিজেন্স বিভাগে, কামরাঙ্গীরচরের গোলাম ফারুক ডিবির সাইবার ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুরের মাহমুদুর রহমান কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে যোগ দেবেন।
মতামত দিন