আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১৪।

নিজেস্ব প্রতিবেদক:

একদিন আগেই বড় হামলার আশঙ্কা জানিয়েছিলেন জেলেনস্কি। সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার ভোরে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইউক্রেনের একাধিক শহর কেঁপে উঠেছে, প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহেতে। রাশিয়ার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি পারিবারিক বাড়িতে আঘাত হানলে পাঁচ ও বারো বছর বয়সী দুই শিশুসহ ছয়জন মারা যান। আহত হন আরও অন্তত আটজন। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রাজধানী কিয়েভে রাত একটার পর বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে মারা গেছেন ছয়জন, পোলতাভায় একজন। পশ্চিমের লভিভ শহরে ক্ষেপণাস্ত্র আঘাতে দুটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছেন ২৬ জন।

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করতে বাধ্য হয়েছে।

মতামত দিন