অপরাধ
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ তাকে গ্রেপ্তার দেখিয়ে এই আদেশ দেন।

গতকাল সন্ধ্যায় গুলশানের নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত ডিবির হেফাজতেই ছিলেন তিনি। আজ দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও পাশে ছিলেন।

চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী থাকাকালে শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনাকারী হিসেবে তিনি এই মামলার ১০ নম্বর আসামি। গত সোমবার শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই তাকে আটক করা হয়।

মতামত দিন