অপরাধ
ছবি: সংগৃহীত

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন।

নিজেস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আরও দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার খিলগাঁও ও মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে এই আদেশ দেওয়া হয়।

আবেদনকারীপক্ষের আইনজীবী এম লিটন আহমেদ জানান, এর আগে তিনটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করায় সেগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বিচারিক আদালতে আরও দুটি মামলা চলমান।

২০২৪ সালের অক্টোবরে মিরপুর থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে এই সাবেক স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের হয়।

মতামত দিন