আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ১, আহত অন্তত ২২।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকায় সামরিক অভিযান আবারও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।

আল-জাজিরার বুধবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির একটি এলাকায় হামলার আগে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে ব্যাপক বিমান হামলা চালানো হলে একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

হামলার প্রভাব আশপাশের এলাকাতেও পড়ে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য স্থাপন করা কয়েক ডজন তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবিরেও পৃথক হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্রমাগত হামলার কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন