হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকার আটকের দাবি ইরানের।
হরমুজ প্রণালিতে নির্ধারিত নৌপথের বাইরে চলাচলের অভিযোগে তিনটি তেলবাহী ট্যাংকারের গতিরোধ করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার পৃথক এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সংশ্লিষ্ট জাহাজগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদিত রুটের পরিবর্তে বিকল্প পথে চলাচল করছিল।
বাহিনীটির দাবি, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য নির্ধারিত পথ অনুসরণ না করে কিছু জাহাজকে মার্কিন বাহিনী সহায়তা দিচ্ছিল। এমন কার্যক্রমকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও হরমুজ প্রণালিতে অবৈধ নৌচলাচল বা বিদেশি সামরিক হস্তক্ষেপের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের জবাব কঠোরভাবে দেওয়া হবে।
সূত্র: পার্সটুডে
মতামত দিন