জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির।
জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতার জবাবে তাদের মহাকাশ বাহিনী এ হামলা পরিচালনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, হুমকি ও বৈরী কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেহরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে। মার্কিন পক্ষকে এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।
আইআরজিসির অভিযোগ, চলতি বছরের ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্র একাধিকবার সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান বজায় রেখেছে।
সূত্র: পার্সটুডে

মতামত দিন