জাতীয়
ছবি: সংগৃহীত

সিআইডির নতুন প্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার সকালে ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।

গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন মোশাররফ হোছাইন। তিন দশকের কর্মজীবনে পুলিশ একাডেমি, সিআইডি, ডিএমপি, সিএমপি, র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

মতামত দিন