জাতীয়
ছবি: সংগৃহীত

সব স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে দল নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৭ আগস্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মাউশি দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নীতিমালা অনুসারে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সব নথি সংযুক্ত করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অনুমোদনপত্রসহ ফুটবল দল গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

প্রতিযোগিতার অগ্রগতির ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীদের নথি আঞ্চলিক পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ের সেরা দলের কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যেই এ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মতামত দিন