রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ।
নিজেস্ব প্রতিবেদক:
রাজশাহীর বড়কুঠি ঘাটের কাছে পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন মাঝি কাউসার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদের বাড়ি রাজশাহীর শ্যামপুরের জিয়নগরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মার ওপারের চরাঞ্চল থেকে ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি বড়কুঠি ঘাটের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তীব্র স্রোতে নৌকা ডুবে যায়। পাশের অন্য নৌকার সাহায্যে বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বাবা-ছেলে নিখোঁজই রয়ে গেছেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

মতামত দিন