দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর ৩টার দিকে এই আগুন লাগে।
ঘুমের মধ্যে আটকা পড়ে মারা যান তারা। আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। কুকেরচর, চর আলীরটেক ও রামনগর এলাকার এই পরিবারগুলোর জন্য এখন শোকের ছায়া নেমে এসেছে।
আগুনের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মতামত দিন