জাতীয়
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিলো সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা আদেশে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে যে প্রতিবেদন দিয়েছে তা সন্তোষজনক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করার পরই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তবে হাসপাতালের সামনে বেশ কয়েকটি শর্ত রয়েছে। ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অর্ডিন্যান্সের বিধান মেনে চলা, দ্রুত প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভাঙলে আইনানুগ ব্যবস্থার মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে মগবাজারের এই হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছিল।

মতামত দিন