ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

কারপাস বিতর্কে বেনাপোল বন্দরে আমদানি বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

কারপাস বা গেটপাস নিয়ে জটিলতার জেরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা কারপাস ইস্যু বন্ধ রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিরোধের কেন্দ্রে রয়েছে কাস্টমসের নতুন একটি নির্দেশনা। এতে বলা হয়েছে, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে অবৈধ কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীদের দায় নিতে হবে। কিন্তু অ্যাসোসিয়েশন এই দায়ভার মানতে রাজি নয়। তাদের যুক্তি, ট্রাকে কী আছে তা ভারতীয় রপ্তানিকারকরাই জানেন, পথে কিছু যোগ হলে বাংলাদেশি কর্মীদের দায় চাপানো অযৌক্তিক।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন নিশ্চিত করেছেন, শনিবার থেকে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি এবং পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

মতামত দিন