আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ক্যাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, নিহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিস্ফোরণে একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে 'শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আগ্রাসন' বলে আখ্যা দিয়ে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

এই হামলার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নতুন অভিযোগ তুলেছেন। তার দাবি, রাশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে, যাতে ইরান সেখানে হামলা পরিচালনা করতে পারে। জুলাইয়ের মাত্র দুদিনেই বাহরাইনের দুটি, জর্ডানের একটি ও কুয়েতের একটি বিমানঘাঁটি রুশ স্যাটেলাইটের নজরদারিতে ছিল বলে জানান তিনি।

জেলেনস্কি আরও জানান, এর আগে ইউক্রেনের বাহিনী ক্যাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সম্পৃক্ত সামরিক সরঞ্জাম বহনকারী কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। তার ভাষ্য, রুশ স্যাটেলাইট চিত্র ও ইরানের হামলার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে।

মতামত দিন