জাতীয়
ছবি: সংগৃহীত

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার দুপুরে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনের উদ্দেশে রওনা হন।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পাঁচ বছরের মেয়াদের বিপরীতে তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপতির পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মতামত দিন