মোদির ফাস্ট-ট্র্যাক কোর্টের ঘোষণা, পদত্যাগ দাবিতে অনড় বিক্ষোভকারীরা।
নিট প্রশ্নফাঁসের জেরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মোদি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে একচুলও সরেনি ককরোচ জনতা পার্টি।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে না সরিয়ে মোদি পুরো দিল্লিই বন্ধ করে দিতে প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন, আন্দোলন ভণ্ডুল করতে বিজেপি ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে লোক পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বুধবার মধ্যরাতের পরও যন্তর মন্তরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে পুলিশ। সংঘর্ষে দুই এসিপিসহ অন্তত ছয় পুলিশ আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে।
মোদির ঘোষণার পরপরই পাল্টা জবাব দেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন মোদি নিজেই এবং দায়ীদের রক্ষা করেছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন মোদিকে।
মতামত দিন