নিট আন্দোলনে দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির।
নিট প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত বিচার আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তরুণদের ভবিষ্যৎ ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে দিল্লির জন্তর মন্তরে দুই মাস ধরে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলন আরও তীব্র হচ্ছে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির কাছে ক্ষমাও দাবি করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে দিল্লি মেট্রোরেল কর্পোরেশন। লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চকসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলো বন্ধ থাকায় হাজার হাজার চাকরিজীবী ও শিক্ষার্থী তীব্র ভোগান্তিতে পড়েছেন। অনেককে লম্বা লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে এবং চড়া ভাড়ায় ট্যাক্সি নিতে দেখা গেছে। গতকাল বুধবারও একই স্টেশনগুলো প্রায় ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
মতামত দিন