নিট কাণ্ডে অনশনে সোনম ওয়াংচুক, দিল্লিতে উত্তাপ বাড়ছে।
নিট প্রশ্নফাঁসের জেরে নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ থামছে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করায় ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন দিনে দিনে জোরালো হচ্ছে।
আমির খানের '৩ ইডিয়টস' সিনেমার 'ফুংসুখ ওয়াংডু' চরিত্রটি তারই জীবন থেকে অনুপ্রাণিত। ১৯৬৬ সালে লাদাখে জন্ম নেওয়া ওয়াংচুক নয় বছর বয়সে প্রথম স্কুলে ভর্তি হন, কারণ তার এলাকায় আগে কোনো বিদ্যালয়ই ছিল না। পরে এনআইটি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফ্রান্সে মাটির স্থাপত্যে উচ্চশিক্ষা নেন।
কর্মজীবনে লাদাখের শিক্ষাব্যবস্থা বদলে দিতে 'এসইসিএমওএল' গড়েন, যার ক্যাম্পাস পুরোপুরি সৌরশক্তিচালিত। ২০১৩ সালে উদ্ভাবন করেন 'আইস স্টুপা' প্রযুক্তি, যেখানে শীতে পানি জমিয়ে বসন্তে ছেড়ে লাদাখের পানিসংকট মেটানো হয়। পরে প্রতিষ্ঠা করেন 'হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস লাদাখ'।
২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর লাদাখের অধিকার রক্ষায় একাধিক অনশন করেছেন তিনি। জলবায়ু আন্দোলন ও রাজনৈতিক সচেতনতা একসঙ্গে বহন করা এই মানুষটি এখন নিট আন্দোলনেও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।
মতামত দিন