বাংলাদেশের পাসপোর্টে আসছে বড় পরিবর্তন।
বাংলাদেশের পাসপোর্টে বড় পরিবর্তন আনছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আদেশ অনুযায়ী, ই-পাসপোর্টের জলছাপে জায়গা পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ — আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান ও পররাষ্ট্রনীতির সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। জলছাপে রংপুরে দুই হাত প্রসারিত আবু সাঈদ, পানির বোতল হাতে মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের পরিচিত ছবিগুলো স্থান পাচ্ছে। এর সঙ্গে জাতীয় প্রতীক, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাসও থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের প্রতীক ও গণতন্ত্রের চিহ্নগুলো পাসপোর্টে যুক্ত হলে তা অবশ্যই প্রশংসার যোগ্য।
বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নবায়নের প্রয়োজন নেই। মেয়াদোত্তীর্ণ হলে নতুন নকশার পাসপোর্ট দেওয়া হবে।
মতামত দিন