রাজনীতি
ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনে জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার।

নিজেস্ব প্রতিবেদক:

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মতামত দিন