নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
নড়াইলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগে রবিউল শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজের ঘরে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যান রবিউল। শিশুটির মরদেহ তার ঘর থেকেই উদ্ধার করা হয়। নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন