ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি ধাক্কায় তিনজন মারা গেছেন। দুর্ঘটনার পরপরই একজন ঘটনাস্থলে প্রাণ হারান।
আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই আরও দুজনের মৃত্যু হয়। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের এসআই সুজাউদ্দিন জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন