আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দিল্লিতে নিট বিক্ষোভে পুলিশ-সিজেপি সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ, গ্রেপ্তার ৭০।

নিজেস্ব প্রতিবেদক:

নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টির বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দিনভর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১১৮ জনের বেশি পুলিশ আহত হয়েছেন এবং ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সকালে 'সংসদ চলো' কর্মসূচি শুরু হওয়ার অল্প পরেই পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। তবে বিক্ষোভকারীরা আবারও জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়েন এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। সরকারি যানবাহন ও সম্পদেরও ক্ষতি হয়।

আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্পেশাল কমিশনার থেকে শুরু করে সাধারণ কনস্টেবল এবং বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, লাঠিচার্জে ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

গত ৬ জুন থেকে আন্দোলনে নামা সিজেপি নিটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। পুলিশ জানিয়েছে, এই সহিংসতার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন