আজ সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:
রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন