করোনা মহামারির সময় জালিয়াতির আলোচিত সাহেদ আবারও গ্রেপ্তার।
করোনা মহামারির সময় ভুয়া পরীক্ষার রিপোর্ট দিয়ে প্রতারণার দায়ে কুখ্যাত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
২০২০ সালে করোনা পরীক্ষা না করেই সনদ দেওয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে র্যাব রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায়। এরপর হাসপাতাল সিলগালা ও ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। ভারতে পালানোর চেষ্টা করলে একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান সাহেদ। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার পাঁচটিতে তিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত।
মতামত দিন