আর্জেন্টিনার হারে আটকে গেল পরীমণির বিয়ে।
নিজেস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার শুধু ফুটবলপ্রেমীদের নয়, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বিয়ের পরিকল্পনাও ভেস্তে দিয়েছে। ফাইনালের পর নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, 'বিয়েটা আর করতে হলো না এই আর কি।
ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।'
এর আগে তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। সেই পোস্টটিও ভাইরাল হয়েছিল ব্যাপকভাবে। তবে স্পেনের কাছে হেরে যাওয়ায় সেই পরিকল্পনা আপাতত থমকে গেছে।

মতামত দিন