১০ জেলায় বন্যার শঙ্কা, উত্তরাঞ্চলে প্লাবনের ঝুঁকি।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১০ জেলায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার পানি উন্নয়ন বোর্ড থেকে জারি করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যার ঝুঁকি রয়েছে।
একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরিস্থিতি আরও জটিল করে তুলছে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং পাশের ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণ-পূর্বাঞ্চলে সাঙ্গু নদীর পানি বাড়ছে এবং আগামী দুই দিন তা দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্যকেন্দ্র।
মতামত দিন