জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি, পুনঃপরীক্ষা নিয়ে যা জানাল বোর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না। শিক্ষামন্ত্রী বারবার ২০ জুলাইয়ের কথা বললেও প্রশাসনিক ব্যস্ততা ও এইচএসসি পরীক্ষাকেন্দ্রিক জটিলতায় সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, জুলাইয়ের শেষ দিকে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এইচএসসি পরীক্ষায়ও জটিলতা রয়েছে। গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন তাদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষা কখন নেওয়া হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশে মোটামুটি প্রস্তুতি সম্পন্ন। আরও দুই-তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং চলতি মাসেই ফল প্রকাশের আশা করা হচ্ছে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর তারিখও আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে।

মতামত দিন