খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু।

নিজেস্ব প্রতিবেদক:

আজ রাতে স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফাইনালে নামার আগে আর্জেন্টিনা পেল এক অপ্রত্যাশিত সমর্থক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আর্জেন্টিনার পক্ষে সমর্থন জানিয়েছেন।

ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, শুধু তিনি নন, ইসরায়েলের বেশিরভাগ মানুষই আজ রাতে আর্জেন্টিনার পক্ষে থাকবেন।

বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই বলেন, নেতানিয়াহু সবসময় তাদের সমর্থন করেন এবং এই সমর্থনে তিনি খুশি। জবাবে নেতানিয়াহু বলেন, মিলেই একজন সত্যিকারের বন্ধু এবং নানা ক্ষেত্রে আর্জেন্টিনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে রাষ্ট্রদূত নেতানিয়াহুকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সিও উপহার দেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

মতামত দিন